শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

রাস্তা

রশমি আফগান

একটা রাস্তা পড়ে আছে চিৎ হয়ে
কড়া রোদে পুড়ে
মেঘে মেঘে ভিজে
শিশিরে স্নান সেরে
চকচকে ঠোঁটে হেসে ওঠে খুব সকাল।
কালো পিচ-ঘামে কখনো হিঁসহিঁসিয়ে আসে অজগরের মতো
দামপাড়া “ছ-মিলের”পেরেকে আঁটা সাইনবোর্ড ঝোলানো বুকে
একটি যুবক তালগাছ হেসে ওঠে গোল গোল ঠোঁটে
রাস্তাটির নাম জানা নেই…

সবুজ শাড়ি পড়া সুস্মিতা মেয়ের মতো
নেচে নেচে এগোয় কুমড়ো লতা
ধুলিমাখা সজনে – আমড়া – বরই নাম না জানা বনফুল
এঁকে রাখে অগোছালো ছবি কোমরের ভাঁজে ভাঁজে
একটি বাড়ি – ফর্সা উঠোন
সুপারি ঘেরা চোখের আড়াল বোঝে খিদে খিদে মন
সোনালি আদর খ্যালে জং ধরা চালে
দুষ্ট বকুল দুলায় বাতাস
ধরে আনে দোয়েলের শিস
রাস্তাটি উদাস…

রুগ্ন ঝুপড়িতে ধোঁয়া ওঠে নিয়ম করে
চৈতালি বাতাস আর কুয়াশার তলে এখানে
গাঢ় হয় রাত চায়ের কাপে
টুংটাং রিক্সা, অটোগুলো জেগে থাকার মহড়া দেয় আরো কিছুক্ষণ
জোনাকি-ঝিঁঝিঁ-রুপালি মুখের মায়া অপরূপ
জেগে থাকে হুতোম-জলজ শামুক-মসজিদের টিমটিম আলো
রাস্তাটি নিশ্চুপ…

অদূরে সোমবারের খোলা হাট
ডিমপাড়া হাঁস – কাউনের চাল – পুঁইশাকের তলে খুচরো সদাই
চটের ব্যাগ ধরা হাতে অল্প কাঁপন
ভ্যানভরা পুলিশ, ভোঁ ভোঁ মাছি – অগণিত উৎসুক চোখ –
নুন – জল – ভিড় ফেলে
রাস্তাটি পড়ে আছে চিৎ হয়ে
বুকে যুবকের লাশ… অজ্ঞাত
রাস্তাটি অবিরত …

এই সংবাদটি শেয়ার করুনঃ

One response to “রাস্তা”

  1. Selim Mustafa says:

    রাস্তাটি পড়ে আছে চিৎ হয়ে
    বুকে যুবকের লাশ… অজ্ঞাত
    রাস্তাটি অবিরত …

Leave a Reply to Selim Mustafa Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD