শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
লঞ্চে আগুন: কর্তব্য অবহেলার দায়ে ঝালকাঠির সিভিল সার্জন ওএসডি

লঞ্চে আগুন: কর্তব্য অবহেলার দায়ে ঝালকাঠির সিভিল সার্জন ওএসডি

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

আলোচিত ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা-বরগুনা রুটের অভিযান-১০ লঞ্চে আগুন লেগে শতাধিক হতাহতের ঘটনা ঘটে। ঐসময় ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালী দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ উঠেছিলো। এ ঘটনায় সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী’কে স্বাস্থ্য অধিদপ্তরে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে। এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ঢাকায় যোগদানের জন্য মঙ্গলবার (৪ জানুয়ারি) তিনি ঝালকাঠি ত্যাগ করবেন বলে জানিয়েছেন ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস।

৫ জানুয়ারী রতন কুমার ঢালী স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন বলে তিনি জানিয়েছেন। তবে ওএসডি’র কারন তিনি এড়িয়ে যান। ঘটনার দিন তিনি কোথায় ছিলেন সে প্রশ্নের জবাবও তিনি দেননি।

বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ঝালকাঠি সিভিল সার্জনকে লঞ্চ দুর্ঘটনার পর তলব করে পাননি বলে জানিয়েছেন ঝালকাঠি স্বাস্থ্য বিভাগের একটি সূত্র।

গত ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সারে ৩ টা থেকে পরদিন শুক্রবার সকাল ৭ টা পর্যন্ত লঞ্চে দগ্ধ ৭০ জন যাত্রীকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। ঝালকাঠিতে বার্ণ ইউনিট না থাকায় সদর হাসপাতালে ১৫ জন রেখে বাকি সকল রোগীকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

লঞ্চে অগ্নিকাণ্ডের সময় সিভিল সার্জন ঝালকাঠিতে ছিলেন না, তিনি তার স্ত্রীর কর্মস্থল পিরোজপুরে অবস্থান করছিলেন বলে তখন জানিয়েছিলেন ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারিনটেনডেন্ট জিকে মতিয়র রহমান সিকদার। পিরোজপুরে তার অবস্থানের সময় তিনি ছুটি নেননি বলেও জানিয়েছেন তার কার্যালয়ের একটি সূত্র।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীকে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়ে যাওয়ার যে আদেশটি ঝালকাঠিতে পাঠানো হয়েছে সেটির স্বারক নম্বর চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট জিকে মতিয়র রহমান সিকদার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD