শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
লিবিয়া উপকূলে নৌকাডুবি: মৃত্যু ৭৪

লিবিয়া উপকূলে নৌকাডুবি: মৃত্যু ৭৪

ছবি: সংগৃহিত
নিউজ ডেস্কঃ

ঢাকা: ভূমধ্যসাগরে ফের বড় ধরনের মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটল। লিবিয়ার খোমস উপকূলে এ দুর্ঘটনায় মারা গেছেন অভিবাসনপ্রত্যাশী ৭৪ জন ব্যক্তি।

বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এ ঘটনা নিশ্চিত করেছে বলে আলজাজিরা জানায়।

এ দুর্ঘটনা ঘটার সময় নৌকাটিতে ১২০ জনেরও বেশি যাত্রী ছিল।

লিবিয়ার কোস্টগার্ড এবং জেলেরা ৪৭জনকে উদ্ধার করে।

১ অক্টোবর থেকে মধ্য ভূমধ্যসাগরে এটি অষ্টমবারের মতো নৌকাডুবির ঘটনা।

নৌকাডুবির ঘটনাটিতে আরেকটি ট্র্যাজেডি সামনে আসে। ছয় মাসের এক শিশুকে পানি থেকে জীবিত উদ্ধার করা হলেও শেষমেশ তাকে বাঁচানো যায়নি। গত দুই দিনে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু ঘটল।

আইওএম জানায়, এ বছর ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৯০০ অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। উদ্ধার করতে দেরি হওয়ায় তাদের অনেকের প্রাণহানি ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD