রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
শতাধিক আমেরিকা প্রবাসী কোম্পানীগঞ্জে রক্তক্ষয়ী হানাহানি বন্ধে ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ চাইলেন

শতাধিক আমেরিকা প্রবাসী কোম্পানীগঞ্জে রক্তক্ষয়ী হানাহানি বন্ধে ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ চাইলেন

নোয়াখালী প্রতিনিধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিবদমান রাজনৈতিক কোন্দলে হানাহানি রক্তপাত বন্ধে শতাধিক আমেরিকা প্রবাসী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার (৩১ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আমেরিকার মেরিল্যান্ড শহরে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যেগে আয়োজিত সভা থেকে এই আহ্বান জানানো হয়।

প্রবাসী ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাইন উদ্দিনের সঞ্চালনায় ফিলারেল ফিয়া কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বকৃক্তা করেন, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি ভিপি বাবুল, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আরজু হাজারী, সাধারণ সম্পাদক এএইচ এম মাইন উদ্দিন পিন্টু, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য শাহজান ছোটন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের কোম্পানীগঞ্জ আগুনে জ্বলজে। কোম্পানীগঞ্জের মানুষের স্বভাবিক জীবন যাত্রা বলতে আজ কিছু নেই। সাধারণ মানুষ অমানুষিক নির্যাতনের মধ্যে আছে। আমরা কারো বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চাইনা। এ সময় বক্তারা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, এই হানাহানি রক্তপাত আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনাকে বন্ধ করতেই হবে। এটা যদি না থামাতে পারেন। কোম্পানীগঞ্জের মানুষ আপনাকে কোনদিন ক্ষমা করবেনা। এটার জবাব একদিন আপনাকে দিতে হবে। আর আপনি না পারলে আপনি তাও বলেন। তাহলে কোম্পানীগঞ্জের মানুষ একটা সিন্ধান্ত নিবে। যদি কোম্পানীগঞ্জের রক্তপাত বন্ধ না হয়। তাহলে আমেরিকা প্রবাসীরা দলমত নির্বিশেষে প্রবাসে বিশাল আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD