মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় বই পড়া কর্মসূচি পরিদর্শন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
শাহজাদপুরের পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী তরু লোদীর বিপুল ভোটে জয়

শাহজাদপুরের পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী তরু লোদীর বিপুল ভোটে জয়

সংবাদদাতাঃরাকিব মাহমুদ, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জনাব মনির আক্তার খান তরু লোদী বেসরকারিভাবে বিপুল ভোটেবিজয়ী হয়েছেন।

উল্লেখ্য যে আজ সোমবার (২৮ ডিসেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টার সময় শেষ হয়। নৌকা প্রতীকে তরু লোদী পেয়েছেন ২৯০৮৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হাসান সজল ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন ১৮৬৭ ভোট।এছাড়াও বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে আছহাব,২নং ওয়ার্ডে এপোলো,৩নং ওয়ার্ডে জহুরলাল,৪নং ওয়ার্ডে নাজমুল,৫নং ওয়ার্ডে পীযূষ,৬নং ওয়ার্ডে সূর্য, ৭নং ওয়ার্ডে আল মাহমুূদ,৮নং ওয়ার্ডে রউফ ও ৯নং ওয়ার্ডে আফসার।

শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য ৪ জন, ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মোট ৩৮ জন, সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১৬ জন। মোট ৫৮ জন পুরুষ ও নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সরেজমিনে শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মাদ্রাসা কেন্দ্র, পুকুরপার লক্ষীমতি স্কুল কেন্দ্র , পুকুরপাড় মুক্তিযোদ্ধা হাইস্কুল কেন্দ্র, পাইলট হাইস্কুল কেন্দ্র, গার্লস হাইস্কুল কেন্দ্র, নলুয়া স্কুল কেন্দ্র ও পারকোলা স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের সরব উপস্থিতি চোখে পরে।

এদিকে বেলা ৩টায় বিএনপি’র ধানের শীষ প্রতিকের প্রার্থী মাহমুদুল হাসান স্বজল নির্বচন প্রত্যাখ্যান করে বয়কটের ঘোষণা দেন।

শীতকে উপেক্ষা করে সকাল থেকেই ভোটারদের উপস্থিতিও চোখে পরার মতো ছিল।পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশ দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোন বিশৃঙ্খলা এড়াতে পুলিশ, ডিবি, বিজিবি , আনসার মোতায়েন ছিল।

সার্বক্ষণিক বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিভিন্ন ভোটকেন্দ্রের আইনশৃংখলা তদারকি করেছেন। জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা পৌর এলাকার বিভি্ন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। শাহজাদপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৮৬। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৩৭১ এবং মহিলা ভোটার ২৫ হাজার ৭১৫ জন। ২৫টি কেন্দ্রের ১৪৭টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD