সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
শাহজাদপুরে জামিরতায় সড়কের অভাবে প্রায় ৩ হাজার মানুষের দুর্ভোগ

শাহজাদপুরে জামিরতায় সড়কের অভাবে প্রায় ৩ হাজার মানুষের দুর্ভোগ

সংবাদদাতাঃরাকিব মাহমুদ শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা পূর্বপাড়ায় মাত্র ২শ মিটার সড়কের অভাবে বন্যা হলেই প্রায় ৪ থেকে ৫ মাস ২৫শ মানুষের চড়ম দূর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামীণ জনপদের সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক । এই সড়ক দিয়ে প্রতিদিন মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৩হাজার মানুষ যাতায়াত করে।

উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা পূর্বপাড়া গ্রামের একটিমাত্র মসজিদ ও মাদ্রাসা রয়েছে। জামিরতা পূর্বপাড়া হযরত বেলাল (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা একমাত্র হাফিজিয়া মাদ্রাসায় প্রায় ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন শিক্ষার্থী দুঃস্থ এতিম ও অসহায় শিক্ষার্থী পড়াশুনা করছে। এছাড়া এই একটি সড়কের অভাবে মুসুল্লিদের মসজিদে যাওয়া বিঘ্ন হচ্ছে।

এলাকাবাসী জানান, আমাদের মসজিদের যাতায়াতের এই একটি সড়কে বন্যার পানি আসলেই আমরা মসজিদে যেতে পারি না মাদ্রাসাটিও বন্ধ থাকে এই কারনে ছোট ছেলে মেয়ে বন্যাকালীন সময় পড়াশুনা করতে পারে না।

এ ব্যাপারে মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তাফা বলেন, আমাদের পুরো গ্রামবাসির এই একটি মাত্র মসজিদ এবং মাদ্রাসা করা হয়েছে। কিন্তু, একটু বৃষ্টি ও বন্যা হলেই প্রায় ৪-৫ মাস মুসুল্লিরা নামাজে আসতে পারেনা এবং বেশি বন্যা হলেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। তাই যদি স্থানীয় সরকার বা ব্যাক্তিগত ভাবে হোক সড়কটি করে দিলে অন্তত মুসলমানদের ধর্মীয় কাজ ইবাদত করতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD