সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

সংবাদ দাতাঃরাকিব মাহমুদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যথাযথ সম্মান ও মর্যাদায় উৎসব মুখর পরিবেশে  বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত হয়।

 সারাদিন নানা অনুষ্ঠানের উদ্ভোদন করা হয় সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। এরপর উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ এর উপস্থিতিতে  অস্থায়ী একাডেমিক ভবন-১-এ বেলুন এবং পায়রা উড়িয়ে পরবর্তী কর্মসূচি শুরু করা হয়।অনুষ্ঠানের এক পর্যায়ে  বঙ্গবন্ধুর প্রতিকৃৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড.বিশ্বজিৎ ঘোষ, ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ গোলাম সরোয়ার, সংগীত বিভাগের চেয়ারম্যান মোঃ রওশন আলম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায়, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক (চলতি দ্বায়িত্ব) মোঃ শিবলী মাহবুবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী।এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সারাদিন ব্যপী অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠান  সন্ধ্যায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড.বিশ্বজিৎ ঘোষ এর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা (ফেসবুক লাইভ) এর উদ্যোগ নেয়া হয়। এতে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড.আবদুল খালেক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী। এছাড়াও অন্যান্য আলোচক হিসাবে আলোচনা করেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ গোলাম সরোয়ার, সংগীত বিভাগের চেয়ারম্যান মোঃ রওশন আলম,পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোঃ শিবলী মাহবুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রভাষক ড.মোহাম্মদ তানভীর আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD