সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
শাহজাদপুরে রাস্তায় মিলছে হাতির দেখা

শাহজাদপুরে রাস্তায় মিলছে হাতির দেখা

রাকিব মাহমুদ,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চলছে মহামারী করোনার দ্বিতীয় ঢেউ।বন্ধ স্কুল, কলেজ থেকে শুরু করে বিনোদন কেন্দ্র গুলোও।এরই মাঝে সিরাজগঞ্জের শাহজাদপুরের বিভিন্ন জায়গায় দেখা মিলছে হাতির।

দীর্ঘদিন বিনোদন কেন্দ্র গুলো বন্ধ। তাই অবসর সময় পার করছে মানুষকে বিনোদন দেওয়া এসব হাতিগুলো। সাধারনত স্বাভাবিক সময়ে এসব হাতি থাকত সার্কেসের দলে কিংবা চিড়িয়াখানায়।কিন্তু করোনার কারণে বন্ধ এসব বিনোদন কেন্দ্র।কিন্তু বন্ধ নেই এই বৃহৎ আকার প্রাণীর খাওয়া কিংবা চিকিৎসা। হাতির পিছনে ব্যয় করা অর্থ গোছাতে দিশেহারা এসব হাতির মালিক।তাই অনেকটা নিরুপায় হয়েই তারা তাদের হাতিগুলো নিয়ে বের হয়ে পড়েছে রাস্তায়,বাজারে।এতে উৎসুক জনগন এই বৃহৎ আকার বণ্যপ্রাণীর অঙ্গভঙ্গি কিংবা খেলা দেখে খুশি হয়ে দিচ্ছে টাকা।অনেকে আবার জনগনের দেওয়া এই টাকাকে মনে করছে চাঁদাবাজি। এ ব্যপারে রাস্তায় টাকা নেওয়ার সময় এক হাতির মালিককে জিজ্ঞেস করলে তিনি জানান,করোনার এই সময়ে আমাদের কাজ দীর্ঘ সময় ধরে বন্ধ। তাছাড়া হাতির পিছনে যে ব্যয় হয় তা বর্তমানে গোছানো আমাদের পক্ষে কষ্টকর।তাই হাতি নিয়ে রাস্তায় বের হই হাতির বিভিন্ন খেলা দেখাই অনেকে খুশি হয়ে টাকা দেয় অনেকে দেয় না।আমরা কাউকে জোর করিনা।
উৎসুক জনতার কয়েকজন বলে এই মহামারীর সময়ে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনা, অনেকের আবার তেমন সামর্থ্য নেই তাই হঠাৎ রাস্তায় আমরা এসব হাতি দেখে আনন্দ পাই।আমাদের যার যেমন সামর্থ্য খুশি হয়ে তেমন টাকা দেই।এতে হাতির মালিক ও খুশি হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD