শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (০৩জুন) সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে গণপরিবহন চালু, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও বীমা খুলে দেওয়া হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পড়ালেখা বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়েছে। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, সেক্রেটারী মুহাম্মদ শাখাওয়াত হোসেন, জাতীয় শিক্ষা ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মুহাম্মদ খলিলুর রহমান ও ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারী মো. রবিউল ইসলাম। পরে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দাবি আদায়ের লক্ষ্যে গণস্বাক্ষর নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD