শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ

শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডে ঝালকাঠির বাসশ্রমিকদের ওপর মাহিন্দ্র মালিক ও শ্রমিক কর্তৃক হামলা ও মালামাল লুটের প্রতিবাদে ঝালকাঠি থেকে ৮ রূটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নাসির উদ্দিন আহম্মেদ জানান, সোমবার রাতে রুপাতলী বাসটার্মিনালে ঝালকাঠি বাস মালিক সমিতির অনেকগুলো গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়ে মালামাল লুট ও বশ্রমিকদের ওপর হামলা চালায় বরিশাল মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি সুমন মোল্লার নেতৃত্বে একদল শ্রমিক। এ ঘটনায় ঝালকাঠির বাসশ্রমিকরা নিরাপত্তহীনতার কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। তাদের সাথে বরিশাল ও পিরোজপুরের বাসশ্রমিক সংগঠনরে নেতারাও একত্বতা পোষণ করে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, সোমবার রাতে বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ডের শ্রমিকদের হামলায় ঝালকাঠির কয়েকজন বাস শ্রমিক আহত হয়। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এ ধর্মঘট ডেকেছে। এ ঘটনায় বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ ৮ রুটের বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্যযাত্রীরা বিপাকে পড়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD