শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সংস্করণের অভাবে ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলছে যান চলাচল।

সংস্করণের অভাবে ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলছে যান চলাচল।

তোয়ান হোসেন পল্লব, ধামইরহাট ( নওগাঁ ) প্রতিনিধি:
নওগাঁর গুরুত্বপূর্ণ ধামইরহাট-আগ্রাদ্বিগুণ সড়কের বীরগ্রাম বড় মোল্লাপাড়া মৌজার খালের ওপরে অবস্থিত বেশ পুরনো সেতুটি বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এরই মধ্যে সেতুর কয়েকটি স্থানে বড় বড় ভাঙন দেখা দিয়েছে। মারাত্মক ঝুঁকি জেনেও এ সেতু দিয়ে চলাচল করছে শত শত যানবাহন। দ্রুত সেতুটি সংস্কার না করলে যে কোনও ধরনের বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা গেছে, প্রায় ৩৫ বছর আগে ধামইরহাট-আগ্রাদ্বিগুণ সড়কের আলমপুর ইউনিয়নের অন্তর্গত বীরগ্রাম বড় মোল্লাপাড়া গ্রামের টুটিকাটা খালের ওপরে নির্মাণ করা হয় এ সেতু। বর্তমানে সেতুটির ঢালাই উঠে গিয়ে বড় গর্তের আকার ধারণ করেছে। সেতুর এক পাশে বড় গর্ত হওয়ায় অন্যপাশ দিয়ে কোনও রকমে চলছে যান চলাচল। দিনদিন সেতুটির ভাঙন বৃদ্ধি পাচ্ছে, তৈরি হচ্ছে নতুন নতুন গর্ত এমনকি সেতুর একপাশের রেলিংও ভাঙতে শুরু করেছে। পুরো সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনও সময়ে সেতুটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে স্থানীয়দের।

এদিকে গুরুত্বপূর্ণ সেতুটির উপর দিয়ে উপজেলার আলমপুর, খেলনা, আগ্রাদ্বিগুণসহ পার্শ্ববর্তী সাপাহার, পোরশা উপজেলা ও চাপাইনবাবগঞ্জ জেলার মানুষ ধামইরহাট, জয়পুরহাট, বগুড়াসহ উত্তরাঞ্চল দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।

অন্যদিকে এ রাস্তা দিয়ে হাজার হাজার টন ধান, আম, শাক-সবজি যানবাহনে করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকেন। মাটি ও বালু বোঝাই অতিরিক্ত ওজনের ট্রাক্টরের ধাতব চাকায় ও যান চলাচলের অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় দিনদিন সেতুটি ভাঙ্গনের পথে বসেছে এমন অভিযোগও রয়েছে স্থানীয়দের।

আগামী বর্ষা মৌসুমের আগে সেতুটি সংস্কার না করা হলে চরম বিপাকে পড়তে হবে ওই এলাকার মানুষদের। সব দিক বিবেচনা করে জনদূর্ভোগ কাটিয়ে দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

এ বিষয়ে উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন জানান, দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে আগামী ২-৩ দিনের মধ্যে সেখানকার মাটি পরীক্ষাকরণ শেষে নতুনভাবে সেতু নির্মাণ কাজ শুরু করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD