বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটি দপদপিয়া সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। অবরোধ করায় নলছিটির সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এতে সাধারণ যাত্রীদেরকে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। বুধবার সকালে বিক্ষুব্ধ জনতা কুমারখালী এলাকায় সড়ক অবরোধ করে।

দীর্ঘদিন ধরে এ সড়কের অচল অবস্থা না কাটায় এ অবরোধ করা হয়েছে বলে জানায় ভূক্তভোগীরা।তারা আরও জানান , দীর্ঘদিন পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় পরে রয়েছে । আর কোন সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় হাজার হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না। দ্রুত রাস্তাাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে।

এ সড়কের সংস্কারে টেন্ডার হওয়া সত্ত্বেও অর্থাভাবে কাজ করছেন না ঠিকাদাররা। এ ব্যাপারে প্রায়শই মানববন্ধন করা হলেও সংস্কার কাজ চলছে না।

এসময় ঠিকাদারের বিচার চেয়ে দ্রুত রাস্তা সংস্কার করার দাবি জানান এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD