শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সমরের সুস্থতা কামনায় সাংবাদিকদের দোয়া

সমরের সুস্থতা কামনায় সাংবাদিকদের দোয়া

মোঃ নজরুল ইসলাম ।
বিশেষ প্রতিনিধি

সাভার উপজেলা পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ এর সফল জনপ্রিয় চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর এর সুস্থতা কামনা করে সাভার প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯ এপ্রিল সোমবার বাদ আসর সাভারে কর্মরত গণমাধ্যমকর্মীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, ভোরের কাগজের রিপোর্টার ও সাভার সংবাদ সম্পাদক কামরুজ্জামান খান, জিটিভির আজিম উদ্দিন, আরটিভির জিয়াউর রহমান জিয়া, এটিএন বাংলার শেখ বাশার, এসএটিভির রূপকুর রহমান, জনকন্ঠের অঙ্গন সাহা, দেশ রূপান্তরের ওমর ফারুক, সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, সাংবাদিক সঞ্জীব সাহা, আওয়ামী লীগ নেতা আবদুল বারেক মোল্লা, ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, পৌর যুবলীগ নেতা আমিনুল মোমেনিন জাপান, টুটুল সরকার পটলা, রফিকুল ইসলাম, ইউসুফ টাওয়ারের ব্যবসায়ী বাবুল সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা ইসরাফিল হোসেন সাভারী। মোনাজাতে করোনা রোগে আক্রান্ত গণমাধ্যম বান্ধব নেতা সমরসহ সকলের আরোগ্য কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD