শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সাংবাদিকতায় সম্মাননা পেলেন যমুনা টিভি ও যুগান্তর মিশু

সাংবাদিকতায় সম্মাননা পেলেন যমুনা টিভি ও যুগান্তর মিশু

দেশের পূর্বাঞ্চল সীমান্তে মাদকের বিরুদ্ধে একাধিক আলোচিত অনুসন্ধানী প্রতিবেদনসহ সাহসী, সত্য ও বস্তুনিষ্ঠ এবং নির্ভীক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সম্মাননা স্নারক’ পেলেন যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার আখাউড়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশু।
ব্রাহ্মণবাড়িয়া পূর্বাঞ্চলের সীমান্তবর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় গাঙ্গাইল ফোরকানীয়া মাদ্রাসা মাঠে ‘শাকিল ডিজিটাল মেটালিক’ এর উদ্যোগে ঈদের দিন বিকালে (২১ জুলাই) এক সামাজিক অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় নির্ভীক সাংবাদিক মহিউদ্দিন মিশু’কে এই সম্মাননা স্নারক দেয়া হয়।
সমাজ সেবক ও সমাজপতি আলহাজ্ব মোহাম্মদ মোস্তু মিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মহিউদ্দিন মিশুর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ টেলিভিশনের সিনিয়র ভিডিও এডিটর মো. জয়নাল আবেদীন, আজকের পত্রিকার আখাউড়া প্রতিনিধি ও আখাউড়া টিভির সম্পাদক সাদ্দাম হোসেইন, দৈনিক জনতার আখাউড়া প্রতিনিধি ও সীমান্ত টিভির চীফ রিপোর্টার শাহীন আলম জয়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন নিজাম, মনিয়ন্দ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মো. হারুন মিয়া, সমাজ সেবক মোজন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, ‘শাকিল ডিজিটাল মেটালিক’ এর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী, পরিচালক মাহফুজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রাকিবুল ইসলাম প্রমূখ।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মফস্বল সাংবাদিকতার জগতে অক্লান্ত পরিশ্রম করে জায়গা করে নিয়েছেন মহিউদ্দিন মিশু। মাদক ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় মাদক চোরাকারবারিসহ দুর্নীতিবাজ ও অপরাধীদের একাধিকবার হত্যাচেষ্টা থেকে প্রাণে রক্ষা পান তিনি।
অসৎ ব্যক্তিদের রক্তচক্ষু আর অপরাধীদের দায়ের করা মামলা কিংবা হামলায় সর্বস্বান্ত করার ব্যর্থ অপচেষ্টায় তারা লিপ্ত থাকলেও মিশু পেশাগত কাজে সততার সঙ্গে আরও এগিয়ে চলছেন।
দেশ টেলিভিশনের সিনিয়র ভিডিও এডিটর মো. জয়নাল আবেদীন বলেন, অপরাধীদের বিরুদ্ধে সত্য ও বস্তুনিষ্ঠ লেখনীর মধ্য দিয়ে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরছেন মহিউদ্দিন মিশু।
এতে তৈরি হয়েছে জনমত। সাধারণ মানুষের মুখের ভাষা হয়ে উঠেছেন তিনি। আর এখানেই তার সাফল্য।
আজকের পত্রিকার আখাউড়া প্রতিনিধি ও আখাউড়া টিভির সম্পাদক সাদ্দাম হোসেইন বলেন, মফস্বলে শত বাঁধা ডিঙিয়ে অপরাধীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতা কাকে বলে, তার পথিকৃৎ হলেন মহিউদ্দিন মিশু।
সাংবাদিক মহিউদ্দিন মিশু ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন আয়োজিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ত্রিপুরা রাজ্যের আগরতলায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’শীর্ষক এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০১৭’ বিশেষ সম্মাননা স্মারক পেয়েছেন।
ত্রিপুরা রাজ্যের বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার পবিত্র কর প্রধান অতিথি হিসেবে মহিউদ্দিন মিশুর হাতে ওই সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়াও তিনি ভারতের আসাম রাজ্য থেকেও সম্মাননা পেয়েছেন।
তাছাড়াও মহিউদ্দিন মিশু সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিভিন্ন উপজেলার সামাজিক সংগঠন গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে একাধিকবার তিনি সম্মাননায় ভূষিত হয়েছেন।
মহিউদ্দিন মিশু দীর্ঘদিন যাবৎ সততার সঙ্গে আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
মহিউদ্দিন মিশু বলেন, নিজের ভালো কাজের স্বীকৃতি যদি সামাজিক সংগঠন দেয় তা হলো পরম পাওয়া। এ রকম স্বীকৃতি কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে প্রেরণা জোগায়। নিউজ নিউজ ২৪ ডটকম এর পক্ষ থেকে শুভেচ্ছা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD