মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
সাংবাদিক মো. কামাল হোসেন আর নেই

সাংবাদিক মো. কামাল হোসেন আর নেই

বাকের সরকার বাবর।।
সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল সোনারগাঁ প্রতিদিন এর সম্পদক মো. কামাল হোসেন(৪৩) মারা গেছেন। আজ রবিবার (১৫ মে) রাত ১ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)।

শনিবার দিবাগত রাত দেরটায় স্ট্রোক করলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার সাংবাদিক মো. কামাল হোসেনকে মৃত ঘোষনা দেন।

মরহুম সাংবাদিক মো. কামাল হোসেন মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের মো, কাবিল ব্যাপারীর ছেলে। মরহুম সাংবাদিক মো. কামাল হোসেন দীর্ঘদিন যাবত সোনারগাঁ উপজেলায় সাংবাদিকতায় নিজের ভূমিকা রেখে আসছিলেন। সর্বশেষ তিনি সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল সোনারগাঁ এর সম্পদক হিসেবে দ্বায়িত্ব পালন করে গেছেন। মৃত্যুকেলে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে নিডস নিউজ এর পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে মাগফিরাত ও জান্নাত কামনা করেন।

জানা গেছে, তার দেশের বাড়িতে আজ রবিবার (১৫ মে) বাদ আছর জানাজা নামাজ শেষে মানিকগঞ্জের সাটোরিয়া থানার নিজ গ্রাম কাউন্নারায় দাফন সম্পন্ন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD