শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সাড়ে ৪শ পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী দিয়েছে আবদুর রহিম স্মৃতি পাঠাগার

সাড়ে ৪শ পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী দিয়েছে আবদুর রহিম স্মৃতি পাঠাগার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দরিদ্র ও অসহায় সাড়ে চারশ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে এসব ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রয়াত সাংবাদিক ও সমাজসেবী আবদুর রহিম হুমাযুন বড়াইল ইউনিয়ন পরিষদের সুদীর্ঘ সময়ের চেয়ারম্যান ছিলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খঁান।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ও বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খঁান বলেন, বর্তমান সমাজে মানুষের যে মুক্তচিন্তার অভাব পরিলক্ষিত হচ্ছে, তাতে করে এই ধরণের পাঠাগার আরও বেশি প্রয়োজন। ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারের প্রয়োজনীয়তা সম্পর্কেই বুঝানো হচ্ছে। আবদুর রহিম স্মৃতি পাঠারের এই উদ্যোগটি প্রশংসনীয় উল্লেখ করে পাঠাগার আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন, নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান, আবদুর রহিম স্মৃতি পাঠাগার সভাপতি তুহুরা বেগম,জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ও নবীনগর প্রেস ক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির প্রমুখ। পরে অতিথিবৃন্দ গ্রামের দরিদ্র ও অসহায় সাড়ে চারশ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এরআগে অনুষ্ঠান স্থলে পৌছলে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্ট সমাজসেবী আমিনুল হক,মিজানুর রহমান,ফারুক আহমেদ,রেজাউল হক বুলু,আশরাফুল হক রিজেন,ইকরামুল হক তামিম,হাফিজুর রহমান মুহিন। আবদুর রহিম স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার হিসেবে বই প্রদান করেন পাঠাগারের সভাপতি তুহুরা বেগম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD