শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাচার প্রাণ নিল ভাতিজা 

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাচার প্রাণ নিল ভাতিজা 

রাকিব মাহমুদ, শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি 

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাতিজার ধাড়ালো অস্ত্রের আঘাতে ভুট্টো মোল্লা (৩৫) নিহত হয়েছে । এই ঘটনায় নিহতের অপর ভাই নবীরুল মোল্লা (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

 

এলাকাবাসী জানায়, শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ফকিরপাড়ার সিদ্দিক মোল্লা ও তার পরিবারের লোকজন তুচ্ছ পারিবারিক কলহের জের  ভুট্টো মোল্লার পরিবারের সাথে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে ভাতিজা শফিকুলের অস্ত্রের আঘাতে চাচা ভুট্রো মোল্লা নিহত হয়। 

 ঘটনার এক পর্যায়ে  প্রতিবেশীরা এগিয়ে এসে ভুট্টো মোল্লা ও তার ছোট ভাই নবীরুল মোল্লাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার ভোরে ভুট্টো মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে  শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় জড়িত বড়ভাই সিদ্দিক মোল্লা (৫০), তার স্ত্রী শ্রীমতি (৪২), ছেলে রফিক ও পুত্রবধু আরিফা (১৯) আটক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD