শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে অসুস্থ শকুনকে চিকিৎসা দিয়ে সুস্থ করে অবমুক্ত করল প্রশাসন

সুবর্ণচরে অসুস্থ শকুনকে চিকিৎসা দিয়ে সুস্থ করে অবমুক্ত করল প্রশাসন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে অসুস্থ এক শকুনকে ৮ দিন চিকিৎসা অবস্থায় রেখে সুস্থ হওয়ার পর অবমুক্ত করলেন উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার উপস্থিতিতে এই শকুনটি অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাইছার আহমেদ, উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন’সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উপজেলা বন কর্মকর্তা জানান, গত ২০ ডিসেম্বর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের হাজী ইদ্রিস বাজার এলাকা থেকে শকুনটি অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী উপজেলা বন বিভাগের সহযোগীতায় ৮দিন চিকিৎসা সেবা প্রদানের পর শকুনটি উপজেলা চত্তরে অবমুক্ত করা হয়।

তিনি আরো বলেন, এই শকুনটি আইইউসিএন (International Union For Conservation of Nature) এর লাল তালিকাভুক্ত যা দুর্লভ প্রজাতির।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD