শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে ইউপি সদস্যের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

সুবর্ণচরে ইউপি সদস্যের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী:-

নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাসী কর্মকান্ড, নারী নির্যাতন ও এক মুসল্লীর দাঁড়ি ছিড়ে পেলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ৷

বুধবার সকালে (১৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলার ছমির হাট বাজারে মানববন্ধন করে তারা৷

মানববন্ধনে ভুক্তভোগী বেলাল উদ্দিন বাবুল, নির্যাতিতা নারী আমেনা খাতুন, হামলার স্বীকার মুসল্লী জাহাঙ্গীর আলম’সহ দুই শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন৷

এসময় তারা ইউপি সদস্য কামাল উদ্দিনের দ্রুত বিচার দাবি করেন৷ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত (দাঁড়ি ছেড়া) কারী ইউপি সদস্য ও তার একদল পালিত সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার দাবি করেন৷

ভুক্তভোগীরা জানিয়েছেন চরজব্বার থানায় এবিষয়ে দুটি সাধারণ ডায়েরি হয়েছে নিশ্চিত করছেন৷ তবে এবিষয়ে অভিযুক্ত কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD