শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফার এর মাঠ দিবস অনুষ্ঠিত

সুবর্ণচরে ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফার এর মাঠ দিবস অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

“সতেজ সবজিতে সমৃদ্ধ বাংলাদেশ” এই শ্লোগানে নোয়াখালী সুবর্ণচরে “ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফার” এর আয়োজনে “স্মার্ট ফার্মিং হেলদী ফুড প্রজেক্টের” অংশ হিসেবে কৃষক-কৃষণীদের নিয়ে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের কৃষক মোঃ দিলদার হোসেনের ডেমো প্লটে তরমুজের এই মাঠদিবস অনুষ্ঠিত হয়।

এসময় ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফার এর টেকনিক্যাল ম্যানেজার ইমাদ মোস্তাফা, টেকনিক্যাল ফিল্ড সুপারভাইজার মৃন্ময় রায় তনু, টেকনিক্যাল ফিল্ড অফিসার আবদুল্লাহ আল-নোমাম ও বিবি সুমাইয়া রিমু, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রজেক্ট এক্সটেনশন অফিসার মোঃ আলতাফ হোসাইন, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ইস্ট ওয়েস্ট সীড মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ রিয়াদ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন কর্মকর্তা ও কৃষক-কৃষণী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফার টেকনিক্যাল ফিল্ড অফিসার আবদুল্যাহ আল নোমান জানান, আমরা মাঠ পর্যায়ে কৃষককে ব্যবহারিক ভাবে শিখিয়ে থাকি, কারণ প্রদর্শনী প্লট দেখে তারা খুব সহজে শিখতে পারে এবং নিজেরা উক্ত পদ্ধতির টেকনিক গুলো প্রয়োগ করতে পারে। এই কারণে এসব অঞ্চলে ews-kt পদ্ধতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

উল্লেখ্য, কৃষক মোঃ দিলদার হোসেন এই পদ্ধতিতে ৭০৪ বর্গ মিটার জমিতে ৫২৮ টি তরমুজের চারা রোপণ করে শুধু মাত্র ৭ হাজার ২৪০ টাকা ব্যয়ে ২৫ হাজার টাকা লাভবান হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD