শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে ওয়ান ব্যাংক লিমিটেডের ৩২৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সুবর্ণচরে ওয়ান ব্যাংক লিমিটেডের ৩২৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

করোনা ভাইরাসে কর্মহীন ক্ষতিগ্রস্থ ও অসহায় ৩২৫ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড সুবর্ণচর শাখা।

১৪ জুলাই (বুধবার) দুপুরে উপজেলার শহিদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এাণ সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চালের সাথে আলু, আটা, তৈল, পেঁয়াজ, মসুরির ডাল, লবণ, সাবান, শুকনা মরিচসহ প্রয়াজনীয় খাদ্য সমাগ্রী।

ওয়ান ব্যাংক লিমিটেড সুবর্ণচর শাখার ম্যানেজার সুমন চন্দ্র সাহার সভাপতিত্বে ও সিনিয়র কর্মকর্তা রাকিব আহমেদের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমান, ওয়ান ব্যাংক লিমিটেড মাইজদী শাখার ম্যানেজার এস.কে.এম.এম রবিউল ইসলাম, সুবর্ণচর উপজেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক ও ৫নং চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী প্রমূখ।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা ভাইরাস দিন দিন আরো ভয়ংকর আকার ধারণ করছে, প্রত্যেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, নিরাপদ দূরত্ব বজায় রাখলে করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। পাশাপাশি ওয়ান ব্যাংকের মত এলাকার অন্য ব্যাংক গুলোসহ বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে কর্মহীন মানুষ গুলোর খাদ্যর অভাব থাকবেনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD