শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে কৃষকের মাঝে বিনামূল্যে ক্যারেট বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

সুবর্ণচরে কৃষকের মাঝে বিনামূল্যে ক্যারেট বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট” এর আওতায় “নিরাপদ সবজি বাজারজাতকরণের লক্ষ্যে” কৃষকদের মাঝে বিনামূল্যে ক্যারেট বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বেলা ২ টায় উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের সামনে কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ এই ক্যারেট বিতরণ উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মায়দুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ কামাল উদ্দিন, বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষকগণ।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সুবর্ণচরের কৃষকরা কঠোর পরিশ্রম করে নানা রকম সবজি উৎপাদন করেন। কিন্তু উৎপাদিত সবজি বস্তায় পরিবহণ করার কারণে সবজির সজিবতা নষ্ট হয়, যার কারণে কৃষক সবজির উপযুক্ত বাজার মূল্য পায় না এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই বিতরণকৃত ক্যারেট এর মাধ্যমে সবজি পরিবহনের ফলে সবজির গুণগত মান ভালো থাকবে, সবজি সতেজ থাকবে এবং পরিবহণ জনিত সবজি অপচয় রোধ হবে। ফলে কৃষকরা সবজির উপযুক্ত মূল্য পাবে।

এবিষয়ে তিনি আরো বলেন, সুবর্ণচর উপজেলায় পর্যায়ক্রমে ১০০০ জন কৃষকের মাঝে সর্বমোট ৩৮৮০ টি ক্যারেট বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD