শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে গাছে মিলল বৃদ্ধা নারীর ঝুলন্ত লাশ

সুবর্ণচরে গাছে মিলল বৃদ্ধা নারীর ঝুলন্ত লাশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে এক বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চরজব্বার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত সামসুর নাহার (৮২) উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাসান গ্রামের এলাকার মৃত আবদুল কাদেরের স্ত্রী।

রোববার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার চরহাসান গ্রামের ভূঁইয়ারহাট এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন পরিবারের দাবি বেশ কিছু দিন ধরে তিনি পেট ব্যথায় ভুগছিলেন। গতকাল শনিবার দিবাগত রাতে তারাবির নামাজের পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেন তিনি। এক পর্যায়ে ভোর রাতে ঘরের পাশে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD