ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) নোয়াখালী সুবর্ণচর উপজেলা কর্তৃক আয়োজিত ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার চর আমান উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, নোয়াখালী সিপিপি সেচ্ছাসেবী টীমের অতিরিক্ত দায়িত্বক ও সুবর্ণচর উপজেলার উপ-পরিচালক মোঃ হাসানুল আমিন, সৈকত সরকারি কলেজের অধ্যাপক মোঃ মীজানুর রহমান, উপজেলা টীম লিড়ার মোঃ আবদুর রব, চর আমান উল্যাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাস্টার মোঃ সেকান্দর আলম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষাক মোঃ কামাল উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিপিপি চর জুবিলি ইউনিয়নের টীম লিড়ার মোঃ আবদুল হক চৌধুরী, সাংবাদিক বাবু লিটন চন্দ্র দাস, ইব্রাহিম খলিল শিমুল’সহ উপজেলার সিপিপি’র সেচ্ছাসেবী নারী ও পুরুষ সদস্য, এবং সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি’সহ সকল পেশার লোকজন এই মহড়া উপভোগ করেন।
উক্ত, মহড়ায় মসজিদ, পুকুর, মুজিব কিল্লা, স্কুল, প্রাথমিক চিকিৎসা, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, চেয়ারম্যান পরিবার, শিক্ষক পরিবার, ইমাম পরিবার, জেলে পরিবার, কৃষক পরিবার, মাতবর পরিবার, বাউল পরিবার, দোকান’সহ আরো কয়েকটি প্রদর্শনী স্থাপন করেছে। এবং এমহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় পর্যন্তু উপকূলীয় মানুষদের কি করণী তা ধারাবাহিক ভাবে সাউন্ড সিস্টেমের মাধ্যমে মুক্তমাঠে জনসাধারণকে সচেতনতামূলক এই ক্যাম্পিং করা হয়।
সবশেষে সকল অতিথিদের মাঝে প্রাইজ প্রদান করা হয়। এবং মহড়ায় সকল অংশগ্রহণকারীকে সিপিপি সুবর্ণচর উপজেলা টীমের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রাইজ বণ্টন করা হয়েছে।
Leave a Reply