শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে চরক্লার্ক ইউনিয়নে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

সুবর্ণচরে চরক্লার্ক ইউনিয়নে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

“গ্রীন হাউজ প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে আসুন বনায়ন নিয়ে কাজ করি” এই শ্লোগানকে ধারণ করে সবুজ বাংলাদেশ সংগঠন সুবর্ণচর উপজেলায় দিনব্যাপী বৃক্ষরোপণের আয়োজন করেন।।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ০৩নং চরক্লার্ক ইউনিয়ন শাখার মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সবুজ বাংলাদেশ সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন শাখার সভাপতি মো: জাকার আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরক্লার্ক ইউনিয়নের পৃষ্ঠপোষক উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মো: বেলাল উদ্দিন সর্দ্দার, বিশেষ অতিথি হিসেবে মো: নুরুল হক চৌধুরী, মো: নুর ইসলাম মিয়া ব্যাপারী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আবদুল হক, কৃষি বিষয়ক সম্পাদক মো: আবদুল্যাহ্ আল-নোমান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি খন্দকার মো: দিদারুল আলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ রেজা, চরক্লার্ক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো: গোলাম মাওলা রনি ও ইউনিয়ন পর্যায়ের সবুজিয়ান সদস্যবৃন্দ।

কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক আবদুল্যাহ আল-নোমান জানান, দেশকে গ্রীন হাউজ প্রতিক্রিয়া থেকে রক্ষা করতে বেশি বেশি গাছের চারা রোপণের কোনো বিকল্প নেই।

তাই আজকের এই প্রোগ্রামে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের পৃষ্ঠপোষক উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মো: বেলাল উদ্দিন সর্দ্দারের অর্থায়নে সম্পূর্ণ হয়। এবং পরবর্তীতে আরো এমন সহায়তার করবেন বলে আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD