শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে চেয়ারম্যান অধ্যাপক মো: বেলায়েত হোসেনের ঈদের শুভেচ্ছা বাণী

সুবর্ণচরে চেয়ারম্যান অধ্যাপক মো: বেলায়েত হোসেনের ঈদের শুভেচ্ছা বাণী

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাণী প্রদান করেছেন সুবর্ণচর উপজেলার ০৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মো: বেলায়েত হোসেন।

বাণীতে তিনি উল্লেখ করেছেন, ঈদ শব্দের আভিধানিক অর্থ আনন্দ। ঈদ শুধু আমাদের মাঝে আনন্দই নিয়ে আসেনা, সাম্য ও সম্প্রীতির আহবান জানাই।

মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি গরিবকে ফিতরা, দান, খয়রাত, যাকাত প্রদানের মাধ্যমে সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ যেন আমাদের পৃথিবীকে এ মহামারি থেকে হেফাজত করেন।

আমরা সবাই সব মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।

তিনি আরো জানান, ঈদ-উল-ফিতরের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে অনুশীলন করলে দেশ দারির্দ্যের শৃঙ্খল থেকে মুক্তি পাবে। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল ফিতরের শিক্ষা অনুসরণ করার আহবান জানিয়ে সুবর্ণচরের ০৬নং চর আমান উল্যাহ ইউনিয়নবাসীক জানাই পবিত্র ঈদ-উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে:-
চেয়ারম্যান
অধ্যাপক মো: বেলায়েত হোসেন
০৬নং চর আমান উল্যাহ ইউনিয়ন,
সুবর্ণচর, নোয়াখালী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD