শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে

সুবর্ণচরে জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:

নোয়াখালী সুবর্ণচরে “জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ হল রুমে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার মো: হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন বাহার চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মায়দুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাছলিমা ফেরদৌস, মৎস্য কর্মকর্তা মো: খোরশেদ আলম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কাউছার আহম্মেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: কামাল উদ্দিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও মাঠ পর্যায়ের কৃষকরা।

উপজেলা কৃষি অফিসার মো: হারুন অর রশিদ জানান, আজকের এই প্রোগ্রামের মধ্যদিয়ে জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের অভিযান আগামী ১০ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এবং যে সকল কৃষক এই সময়ের মধ্যে যত বেশি ইঁদুর নিধন করতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD