শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে টিসিবির পণ্য মজুত করায় অর্থদন্ড

সুবর্ণচরে টিসিবির পণ্য মজুত করায় অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সুবর্ণচরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের টিসিবির সরবরাহ করা পণ্য ক্রেতাদের মাঝে বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য মজুত রাখার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মালামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলাল মিয়ার হাট রাস্তার মাথার আলমগীর স্টোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করে চরজব্বার থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরবাটা ইউনিয়নের আলমগীর স্টোরে অভিযান চালিয়ে ৫৯ জন ফ্যামিলি কার্ডের টিসিবির মালামাল জব্দ করে একই সাথে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১১৮ লিটার সয়াবিন তেল, ১১৮ কেজি ডাল ও ১১৮ কেজি চিনি। এ সময় মজুত করা পণ্য উদ্ধার করে বৃহস্পতিবার সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD