শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে তরুণীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক গ্রেফতার

সুবর্ণচরে তরুণীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি-

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. সোহেল (১৮) উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব চরজব্বার গ্রামের এছাক মোল্লা বাড়ির মো.হানিফ মিয়ার ছেলে।

বুধবার (২৫ মে) দুপুরে দিকে উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার ২৪ মে রাতে এ ঘটনায় সোহেলসহ পাঁচজনকে আসামি করে তরুণীর বাবা বাদী হয়ে চরজব্বার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ভিকটিমের নানার বসতঘর নির্মাণের কাজ করতে যায় নির্মাণ শ্রমিক সোহেল। একপর্যায়ে দুজনের মধ্যে সম্পর্ক হয়। এরপর বিয়ের প্রলোভর দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে সে।

সর্বশেষ গত ১৬ মে রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়ির বাগানে ডেকে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে সোহেল। ঘটনাটি জানাজানি হলে পরের দিন আদালতের মাধ্যমে বিয়ে করার কথা বলে সোহেল পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অভিযুক্ত সোহেলদের বাড়িতে যান নির্যাতিত তরুণীর পিতা। তখন সোহেলের পরিবারের সদস্যরা তাঁদের হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD