ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।
নোয়াখালী সুবর্ণচরে পাওনা টাকা চাওয়ায় খন্দকার মোঃ দিদারুল আলম নামের এক যুবকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
হামলাকারী তানজিদ হোসেন নিরব, সে ৫নং চরজুবলী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড, উত্তর কচ্ছপিয়া গ্রামের ছুটকি বাড়ির মোঃ ইউছুপের ছেলে।
শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে দশটায় চরবাটা খাসেরহাট রাস্তা মাথায় এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী দিদারুল আলম জানান, গত ৮ মাস পূর্বে নিরব আমার থেকে কিছু টাকা ধার নেয়। সে ধারকৃত টাকা গুলো চাইতে গেলে সে দিবে না বলে একধরনের উত্তেজিত হয়ে রড দিয়ে মাথায় আঘাত করে।
স্থানীয় ও পথচারীরা জানান, দিদারুল আলম সে চরবাটা খাসেরহাট রাস্তা মাথার মেসার্স মন্নান ট্রেডাস এর প্রোপাইটর। তানজিদ হোসেন নিরব থেকে পাওনা টাকা চাইতে গেলে সে দিবে না বলে এমন মন্তব্য করে উল্টো ধমক দেয়। একপর্যায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে একটি রড দিয়ে দিদারের উপর হামলা করলে সে ঘটনাস্থল গুরুতরে আহত হয়। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার সূত্রে জানান, তার উপর এমন ঘটনা এটা কোনো প্রকার মেনে নেওয়ার মত না। হামলাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোরদাবী জানাচ্ছি।
তবে ভুক্তভোগীর বাবা মোঃ মন্নান হোসেন এই বিষয়ে চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে নিশ্চিত করেন।
Leave a Reply