শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুবর্ণচরে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, খেলাধুলা করার সময় উপজেলার চরকাজী মোখলেছ গ্রামের হোরণের ছেলে আফছার (২)পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সাব্বির আহমেদ বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে। তিনি আরও জানান, এছাড়াও সুবর্ণচর উপজেলায় দুপুর ১২টার দিকে চার বছর বয়সী আরমান নামে আরেক শিশু পানিতে ডুবে মারা যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. দেব জ্যোতি তাকে মৃত ঘোষণা করে। হাসপাতাল চিকিৎসক শিশুটিকে বাঁচানোর জন্য ব্যস্ত ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তে নিহত শিশুর পরিবার তাকে নিয়ে চলে যায়। তাই তার নাম ঠিকানা লিপিবদ্ধ না থাকায় নিহত শিশু আরমানের বিষয়ে কোন তথ্য দেওয়া যাচ্ছেনা। তবে আবাসিক মেডিকেল অফিসার ডা.সাব্বির আহমেদ পানিতে পড়ে দুটি শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD