শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাড়ি চালক সমিতির সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সুবর্ণচরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাড়ি চালক সমিতির সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

করোনার সংক্রমণ বেড়া যাওয়ায় সারা দেশে একযোগে সরকার ঘোষিত লকডাউনের ৬ষ্ঠ দিনে সুবর্ণচর উপজেলার সিএনজি ও অটোরিকশা চালক সমিতির সকল সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন ধাপে ধাপে এই বিতরণের কার্যক্রম সম্পন্ন করেন।

এই সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: কাউছার আহমেদ’সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

বিতরণে সহযোগীতা করেন আনসার বাহিনী ও সুবর্ণচরের রোভার স্কাউট সদস্য বৃন্দ।

উপজেলার নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে সুবর্ণচর উপজেলার সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে (৬ জুলাই) উপজেলার সিএনজি চালক ১৭৮ জন, অটোরিকশা চালক ১৬০ জন এবং জেলাপ্রশাসক হতে ৩৩৩ নম্বরে কলে ৩১ জন, উপজেলায় ৩৩৩ কল আসা ৫ জন’সহ মোট আজ ৩৭৪ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরো জানান, এছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে গাড়ি চালক সমিতির সদস্যদের হাতে এই উপহার তোলে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD