শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে বাল্য বিয়ে বন্ধ করল পুলিশ, বর-কনের মা-বাবাকে অর্থদন্ড

সুবর্ণচরে বাল্য বিয়ে বন্ধ করল পুলিশ, বর-কনের মা-বাবাকে অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার ৫নং চর জুবলী ইউনিয়নের চর ব্যাগা গ্রামে এ ঘটানা ঘটে।

ওই স্কুল ছাত্রী বিবি ফাতেমা (১৫) ওই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে এবং স্থানীয় পাঙ্কার বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, কনের মা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরকাজী ইউনিয়নের এক ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করেন।

পূর্ব নিধারিত তারিখ অনুসারে আজ দুপুরে কনের বাড়িতে মূল বিয়ের অনুষ্ঠান চলছিল। সুবর্ণচর থানার একদল টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাল্য বিবাহ বন্ধ করে আমাকে অবহিত করে।

তাৎক্ষণিক আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তিনি কনের মাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে দশ হাজার টাকা অর্থদন্ড করেন। বরের জন্য খবর পাঠানো হয়েছে। এলে তাদের বিরুদ্ধে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুবর্ণচর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, বাল্য বিয়ে আয়োজন করায় বাল্য বিয়ে নিরোধ আইনে কনের মাকে ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা এবং বরের বাবাকে পনের হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে দুই পক্ষ থেকে মুচলেকা নেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD