ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।
“ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই শ্লোগানে নোয়াখালী সুবর্ণচরে ১৫ই মার্চ ২০২২ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মুহম্মদ শহীদুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহম্মেদ, উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ মাইন উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধা পরিষদের কমান্ড মোঃ মোবারক হোসেন, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, সকল বাজারের কমিটি ও অন্যান্য কর্মকর্তা সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে উপজেলা সংলগ্ন হালিম বাজার নূরানি গ্রুপ অব কোম্পানির সাইফুল মার্কেটের সাইফুল স্টোরের মূল্য তালিকা না থাকায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।
Leave a Reply