রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়খালীর সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন করেছে এক কিশোরী প্রেমিকা (১৭)। তবে এ ঘটনার সময় পলাতক ছিলেক প্রেমিক আলাউদ্দিন।

রোববার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উরিরচর গ্রামের নুর ইসলামের বাড়ীতে এই অনশন করেন কিশোরী। খবরটি ছড়িয়ে পড়লে শত শত এলাকাবাসী ভিড় করেন প্রেমিক আলা উদ্দিনের বাড়ীতে।

অভিযুক্ত প্রেমিক আলা উদ্দিন (২১) উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উরিরচর গ্রামের নুর ইসলামের পুত্র।

কিশোরী অভিযোগ করেন, ২০১৮ সালের শেষের দিকে আলা উদ্দিন চাঁদপুর হাজিগঞ্জের মোহাম্মদপুর গ্রামে তাদের পাশের বাড়ীতে টিউবয়েল বসানোর কাজ করে। ওই বাড়িতে প্রাইভেট পড়ার সুবাধে আলা উদ্দিন প্রায় তাকে প্রেমের প্রস্তাব দিত। পরে দীর্ঘ দিন ফোনে কথা বলার পর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় চাঁদপুরের কয়েকটি হোটেলে নিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে।

এখন আলা উদ্দিনের বাবা-মা তাকে মেনে নিতে রাজি নয়। পরে আমার বাবা সহ ৩ নং চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসারের কাছে মৌখিক অভিযোগ করলে ছেলে লুকিয়ে থাকায় চেয়ারম্যান ছেলেকে হাজির করবে মর্তে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেন এবং ১ মাসের সময় নেন।

গত ২০ জুন আমি জানতে পারি আলা উদ্দিনের সাথে তার খালাতো বোনের বিয়ের প্রস্তুতি চলছে। পরে আমি আলা উদ্দিনের বাড়ীতে এসে অবস্থান নিলে তার পরিবারের সদস্যরা আমাকে গালমন্ধ করে বের করে দেয়। আলা উদ্দিন তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। উপায়ান্তর না দেখে আজ সকালে তার বাড়িতে অবস্থান করি। আলা উদ্দিনকে তার পরিবার লুকিয়ে রেখেছে। তারা যদি আলা উদ্দিনকে এনে এ ঘটনায় সুষ্ঠু বিচার না করে তাহলে আমি এখানেই আত্নহত্যা করবো।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD