শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক চালকের মৃত্যু

সুবর্ণচরে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক চালকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে ব্যাটারী চালিত অটোরিকশা উল্টে এক চালকের মৃত্যু হয়েছে।

নিহত রুহুল আমিন (৫৫), সে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শেখ রাসেল নগরের মৃত মুরাদ মিয়ার ছেলে।

বুধবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের পণ্ডিতের হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালক যাত্রী নিয়ে চরজুবলী ইউপির পণ্ডিতের হাট যায়। দুপুরে যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD