বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
সুবর্ণচরে ‘রোভার স্কাউট ও স্বপ্নের সুবর্ণ’ সংগঠনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতার অভিযান

সুবর্ণচরে ‘রোভার স্কাউট ও স্বপ্নের সুবর্ণ’ সংগঠনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতার অভিযান

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

“যথাস্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন সুবর্ণচর গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে “রোভার স্কাউটস ও স্বপ্নের সুবর্ণ” নামে দুই সেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় সেচ্ছাসেবী সংগঠনের সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় সৈকত সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ইব্রাহিম খলিল শিমুল, স্বপ্নের সুবর্ণ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো: শরীফুল ইসলাম, প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম রিফাত।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সফিকুল ইসলাম পলাশ, ইসরাক রহমান রাফি, নুরে তাবাচ্ছুম ঐশী, লিজা বিনতে আকরাম, মো: তৌহিদুল ইসলাম, অপূর্ব অভি, সাকিব আল ইসলাম, জান্নাতুল মাওয়া ইমতি’সহ আরো অনেকে অংশগ্রহণ করে।

সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান জানান, পড়ালেখার পাশাপাশি একজন সক্রিয় শিক্ষার্থী হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা থানার কোনো বিকল্প নেই। এই ধারাবাহিকতায় একজন সেচ্ছাসেবক হিসেবে স্বেচ্ছায় প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার করাও একটি নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

তিনি আরো জানান, আজকের এই মহৎ কাজে যারা অংশগ্রহণ করেছে সে সকল শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো ধন্যবাদ জানিয়েছে অত্র কলেজে রোভার স্কাউটস লিড়ার মো: আবদুল জলিল’সহ আরো অনেকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD