ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।
সুবর্ণচর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা চত্তরে বঙ্গবন্ধু ভাষ্কর্য্যে পুষ্পমাল্য অরপন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, অসচ্ছল সংস্কৃতিসেবীদেরকে আর্থিক অনুদান ও যুব ঋণ প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা ভাইসচেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সালমা চৌধুরী’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক’সহ আরো অন্যান্য সদস্য বৃন্দ।
Leave a Reply