শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে সিডিএসপি ও উপকূলীয় বন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত হয়

সুবর্ণচরে সিডিএসপি ও উপকূলীয় বন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত হয়

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

‘মুজিব বর্ষে অঙ্গিকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই শ্লোগানকে সামনে রেখে সবর্ণচর উপজেলায় এসএফপিসি ও উপকূলীয় বন বিভাগের উদ্যোগে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ জুন) বেলা ১২ ঘটিকার সময় উপজেলার চর আমান ইউনিয়নের ‘পূর্ব চর আমান উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়’এ ‘সিডিএসপি ও বন অধিদপ্তর’র প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা বন বিভাগ কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সিডিএসপি-বি ও বিভাগীয় বন এবং নোয়াখালী উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, বন্যপ্রাণি ও বন বিভাগের কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ মাইন উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন সহ স্থানীয় জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও দুই শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।

প্রোগ্রাম সূত্রে জানাযায় “চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প (সিডিএসপি)- ব্রিজিং, বন অধিদপ্তর অঙ্গ’ প্রকল্পের আওতায় ২০২০-২১ আর্থিক সনে ১৫ কি.মি. স্ট্রিপ (সংযোগ সড়ক), ৮ কি.মি. খালপাড় এবং ৫ কি.মি. বাধ বনায়নের নিমিত্তে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে প্রকল্প এলাকায় বৃক্ষরোপন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD