শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে স্বাস্থ্য উন্নয়ন ও যুব উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করে সবুজ বাংলাদেশ

সুবর্ণচরে স্বাস্থ্য উন্নয়ন ও যুব উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করে সবুজ বাংলাদেশ

ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে স্বাস্থ্য উন্নয়ন ও যুব উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করে পরিবেশ ও কৃষি ভিত্তিক সংগঠন “সবুজ বাংলাদেশ”।

গত শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তায় “সুবর্ণ প্রেসক্লাবে” এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বাবু ও আবদুল হক এবং নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লা আল-নোমান।

এছাড়া প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজহার উদ্দিন, লক্ষীপুর জেলার কমিটির মোঃ আবদুর রহমান, সুবর্ণচর উপজেলা শাখা কমিটির সভাপতি খন্দকার মোঃ দিদারুল আলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ রেজা, নির্বাহী সদস্য মোঃ রেদোয়ান’সহ উপজেলার ইউনিয়ন শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক’সহ অন্যান্য সদস্য বৃন্দ।

উক্ত প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীদের নিয়ে একটি পরিক্ষার আয়োজন করা হয়। এবং ১০ জন প্রশিক্ষণার্থী সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ায় তাদের হাতে সনদ তোলে দেয় কেন্দ্রী কমিটি। এছাড়াও সুবর্ণচর উপজেলা শাখা ও ইউনিয়ন শাখা কমিটি গুলো সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখায় কমিটিকে সনদ প্রদান করা হয়।

প্রোগ্রামের সব শেষে এই সংগঠন করোনাকালীন সময়ে পরিবেশ ও জলবায়ু ক্ষেত্র অবদান রাখায় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল আন্তর্জাতিক সম্মেলনে সবুজ বাংলাদেশ পরিবেশ ও কৃষি ভিত্তিক সংগঠন ২০২০ এর শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জন করায় কেন্দ্রীয় কমিটিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সুবর্ণচর উপজেলা শাখা ও ইউনিয়ন শাখা কমিটির নেতৃবৃন্দগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD