শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে হুইল চেয়ার ও সম্মাননা পুরস্কার বিতরণ

সুবর্ণচরে হুইল চেয়ার ও সম্মাননা পুরস্কার বিতরণ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে “সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা” এর আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় হুইল চেয়ার, শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) বিকাল উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রবীণ সামাজিক কেন্দ্র ঘরে উপকারভোগীদের মাঝে এটি বিতরণ করা হয়।

এ সময় সমৃদ্ধি কর্মসূচীর প্রকল্প সমন্বয়ক মো. জাকির হোসেনের সঞ্চালনায় ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচীর ফোকাল পার্সন মো. হান্নান মোল্লা, সামাজিক উন্নয়ন কর্মকর্তা (এসডিও) মো. কেফায়েত উল্যাহ, স্বাস্থ্য কর্মকর্তা কানিজ ফাতিমা, মো. ফয়সাল আহম্মদ, মো. জোবায়ের হোসেন, স্থানিয় ইউপি সচিব আবুল কালাম আজাদ।

এছাড়া আরও যুব কমিটির সদস্যগণ, বৈকালিন শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষিকা ও সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শীকাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার ও সম্মাননা পুরস্কার বিতরণ শেষে সমৃদ্ধি কর্মসূচীর স্যাটেলাইট ক্লিনিক পরিদর্শন করেন। এবং উপস্থিত ডাক্তার ও রোগীদের সাথে পরামর্শ করে পরে ডিজিটাল কার্যক্রম পরিদর্শনে তিনি খুবই সন্তোষ প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD