শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ছায়ানীড় জামালপুরের ঈদ সামগ্রী বিতরণ

সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ছায়ানীড় জামালপুরের ঈদ সামগ্রী বিতরণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ছায়ানীড় জামালপুরের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ১২ মে বেলা ১২টায় শহরের ইকবালপুর মসজিদ রোড ছায়ানীড় কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ছায়ানীড় এর সভাপতি এ আর এম আলিফ সুমন, পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ কর্মস্হলে থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে পরিচালনা করার জন্য তিনি সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা জানান। তিনি ছায়ানীড় ছাড়াও অন্যান্য সামাজিক সংগঠনকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ- সভাপতি সহকারী অধ্যাপক তারিক ফেরদৌস। ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সাধারণ সম্পাদক জি এস এম সাইদুর রহমান সুমন। এ সময় আরোও উপস্থিত ছিলেন ছায়ানীড় উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ছাত্রনেতা মনজুরুল ইসলাম লানজু (ভিপি),মো. রফিকুল ইসলাম স্বপন , সামিউল হক,
সমাজ সেবা বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান কিরণ, সহ তথ্য ও প্রচার সম্পাদক আবীর খান হান্নান, বাকী চিনু, কার্যকরী সদস্য এস এম কামরুল হাসান বাদল,তপন কুমারসহ আরোও অনেকে। সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে চাউল, সয়াবিন তেল, চিনি, সেমাই, প্যাকেটজাত গুরা দুধ, আলু ও পেঁয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ছায়ানীড় জামালপুরের এই মহতী উদ্যোগকে স্হানীয় মানুষ সাধুবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD