বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক জামালপুরের ঈদ সামগ্রী বিতরণ

সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক জামালপুরের ঈদ সামগ্রী বিতরণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক জামালপুরের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১১মে সকাল ১১টায় জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। নতুন এই “মানবিক জামালপুর” নামের সংগঠনটির সভাপতি মো. রফিকুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম কামরুল হাসান বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব জি এস এম মিজানুর রহমান , বিশেষ অতিথি ৩নং ওয়ার্ড কমিশনার বিজু আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শেরফুল আনছারী প্রধান শিক্ষক জামালপুর উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথির বক্তব্যে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু মানবিক জামালপুরের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি জামালপুরের সচ্ছল ব্যক্তিদের প্রতি এইরূপ প্রশংসনীয় কাজে এগিয়ে আসার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন মানবিক জামালপুরের উপদেষ্টা ও জামালপুর সদর রানাগাছা ইউপি থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা সৈয়দ মনজুরুল ইসলাম সাদিক, উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. তারিকুল ফেরদৌস, উপদেষ্টা জি এস এম সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার শাহারিয়ার হাবীব ( ত্রিপল-ই) ক্রিয়েটর এন্ড এডমিন প্রাণের জামালপুর ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত একশত জন মানুষের মাঝে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে চাউল, সয়াবিন তেল, চিনি, সেমাই, প্যাকেটজাত গুরা দুধ, আলু ও পেঁয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী প্রদান করা হয়। মানবিক জামালপুরের এই মহতী উদ্যোগকে স্হানীয় মানুষ সাধুবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD