শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী

এস. এম.শাহনুর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তথা ভারতীয় উপমহাদেশের বরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৬ সেপ্টেম্বর) দোয়া, মিলাদ মাহফিল, কোরআন তিলাওয়াত ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়, নবীনগর উপজেলা প্রশাসন, নবীনগর শিল্পকলা একাডেমি, আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ এসব আয়োজন করেছে।

আলাউদ্দিন খাঁ ১৮৬২ সালে নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সবদর হোসেন খাঁ এবং মা সুন্দরী বেগম। তার ডাক নাম ছিল আলম। গ্রামে থাকাকালে জারি, সারি, বাউল, ভাটিয়ালী, প্রভৃতি গানের সঙ্গে পরিচিত হন। ১৯১৮ সালে তিনি ভারতের মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

বৃটিশ সরকার তাকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করেন। ১৯৫২ খ্রিস্টাব্দে তিনি ভারতের ‘সঙ্গীত আকাদেমি পুরস্কার’ অর্জন করেন এবং ১৯৫৪ সালে আকাদেমির ফেলো নির্বাচিত হন। ১৯৫৮ সালে ‘পদ্মভূষণ’ ও ১৯৭১ সালে ‘পদ্মবিভূষণ’ এবং ১৯৬১ সালে তিনি বিশ্বভারতী কর্তৃক ‘দেশিকোত্তম’ উপাধিতে ভূষিত হন।

ভারতের দিল্লি ও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে আজীবন সদস্যপদ দিয়েছে। ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারের ‘মদিনা ভবনে’ তিনি মৃত্যুবরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD