শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মিজান চেয়ারম্যান

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মিজান চেয়ারম্যান

আবুল খায়ের স্বপন।।
কসবা উপজেলার ৬নং গোপিনাথপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুইয়া ১৪ জুলাই সন্ধ্যায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ বাড়ি রাজনগরে এসেছেন। চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়ার সুস্থতার খবরে তাঁর সমর্থক শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বইছে। গতকাল মিজানুর রহমান ভুইয়াকে দেখতে তাঁর গ্রামের বাড়ি রাজনগরে যান কসবা উপজেলার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, বিনাউটি ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন, বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল হামিদ সরকার, চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান সরকার টিটু, নব নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিনাউটি ইউনিয়ন শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, বিনাউটি ইউনিয়ন শাখা ছাত্রলীগ সভাপতি হাসান মুহাম্মদ শাহারিয়া সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ মিজানুর রহমান ভুইয়া গত ৩ জুলাই বুকে ব্যথা নিয়ে কুমিল্লা মুক্তি হাসপাতালে ভর্তি হন। পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে রেফার করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD