শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সেনবাগে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

সেনবাগে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

টাকা চুরির অপবাদ সইতে না পেরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় মো. সোহেল (২০) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

মৃত সোহেল ভোলার তজুমউদ্দিন উপজেলার কাজী কান্দি গ্রামের হানিফ খন্দকারের বাড়ির আবুল কাশেমের ছেলে। তারা স্বপরিবারের সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আজিজ মোল্লার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সোহেলের বোন নার্গিস আকতারের ৫ হাজার টাকা খোয়া যায়। ওই ঘটনায় শনিবার সকালে নার্গিস সোহেলকে চোর হিসেবে সন্দেহ করে বকাঝকা করে। এতে সোহেল চোরের অপবাদ সইতে না পেরে সকাল ১০টার দিকে বোনের ভাড়া করা কক্ষে গিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

পরে খবর পেয়ে সেনবাগ থানার এসআই বিকাশের নেতৃত্বে একদল পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের বোন শাহানাজ আক্তার নিপু জানায় তার ভাই সেনবাগের বিভিন্নস্থানে ভ্যান গাড়ি দিয়ে আনারস বিক্রি করেতো। তারা স্বপরিবারের সেনবাগের ছরিম মুন্সির হাট ও আজিজপুর গ্রামে ভাড়া বাসায় থাকেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় প্রাথমিক ভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD