শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সেনবাগে পুলিশের বাধায় আ’লীগের একাংশের সভা পন্ডের অভিযোগ

সেনবাগে পুলিশের বাধায় আ’লীগের একাংশের সভা পন্ডের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলা আ’লীগের একাংশের পূর্ব ঘোষিত সভা পুলিশের বাধায় পন্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৬ জুন) সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলা পরিষদের সামনে ব্যারিকেড দিয়ে এই সভা পন্ড করে দেয়।

সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী ও সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু এমন অভিযোগ করেন। তারা জানান,গত (২৩ জুন) কেন্দ্রীয় আ’লীগ থেকে একটি চিঠি পান। ওই চিঠির আলোকে উপজেলা আ’লীগকে শক্তিশালী করতে শনিবার সকাল ১০টায় স্বাস্থ্য বিধি মেনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এক পর্যায়ে স্থানীয় এমপির যোগসাজশে উপজেলা প্রশাসন ও সেনবাগ থানা পুলিশের বাধার মুখে সমাবেশটি পন্ড হয়ে যায়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, নোয়াখালী জেলা করোনা সংক্রমণের দিক থেকে রেড জোনের মধ্যে রয়েছে। তাই করোনা সংক্রমণ ঠেকাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা স্থগিত করতে সংশ্লিষ্টদের বলা হয়। তার পরেও তারা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা পরিষদের সামনে জড়ো হয়। পরে সভাস্থলের আশেপাশে অবস্থান নিয়ে পুলিশ তাদের মতবিনিময় সভা বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলা আ’লীগের অভ্যন্তরীণ কোন্দল প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘ দিন থেকে স্থগিত রয়েছে উপজেলা আ’লীগের কমিটি। গত (২৩ জুন) বাংলাদেশ আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই অভ্যন্তরীণ কোন্দল নতুন করে প্রকাশ্যে আসে। এই উপজেলায় ৪টি গ্রুপ আলাদা ভাবে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করে। গ্রুপ গুলো হলো, স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি গ্রুপ, সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী ও সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু গ্রুপ, জেলা আ’লীগের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক গ্রুপ ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির গ্রুপ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD