শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জবিতে কর্মসূচি ঘোষণা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জবিতে কর্মসূচি ঘোষণা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জবিতে কর্মসূচি ঘোষণা

জবি প্রতিনিধি:
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১’ যথাযথ মর্যাদায় উদযাপনের নিমিত্তে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপাচার্যের (দায়িত্বপ্রাপ্ত) আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চ (শুক্রবার) সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান শুরু হবে। সকাল ৭:৪৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ-এর নেতৃত্বে সরকারী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্টসংখ্যক প্রতিনিধি নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আলোকসজ্জাকরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, এবছর সারাদেশেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলেও করোনা মহামারীর কারণে তা সীমিত করা হয়েছে। ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারিভাবে নানান কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে যোগদান করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD