রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
Mostbet Casino-da Qeydiyyatdan Keçmək: Addım-addım Təlimat কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন
স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
‘মহান বিজয় দিবস-২০২০’ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের প্রগ‌তিশীল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বুধবার (১৬ ডিসেম্বর, ২০২০) ‘মহান বিজয় দিবস-২০২০’ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর পক্ষে পুষ্প স্তবক অর্পণ করেন প্রক্টর ড. মোস্তফা কামাল। এর আগে সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পুস্প স্তবক অর্পনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রগ‌তিশ‌ীল সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাম্পাসে প্রত্যাবর্তনের পর দিনব্যাপী বিভিন্ন মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান পরিবেশিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

এছাড়াও শহীদ বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, এ বছর মহামারী করোনা ভাইরাস (কেভিড-১৯) পরিস্থিতির কারণে সরকারি স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD