শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
হাইকোর্টে আগাম জামিন পেলেন সাংবাদিক আক্কাস সিকদার

হাইকোর্টে আগাম জামিন পেলেন সাংবাদিক আক্কাস সিকদার

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্বপ্নের আলো ফাউন্ডেশ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আক্কাস সিকদার। বৃহস্পতিবার) (২৬আগষ্ট) হাইকোর্টের বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। আক্কাস সিকদারের পক্ষে জামিন আবেদন শুনানি করেন এইচআরপিবি প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। একই আদালত বরিশাল কোতয়ালী মডেল থানায় দায়ের করা মামলায়ও আক্কাস সিকদারের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে ঝালকাঠির এক আওয়ামী লীগনেত্রী সাংবাদিক আক্কাস সিকদারের নামে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে ৫ আগস্ট বরিশালে আরো একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয় আক্কাস সিকদারের নামে। এ ঘটনায় ১২ আগস্ট জরুরী সভা আহ্বান করে তীব্র নিন্দা জানায় ঝালকাঠি প্রেসক্লাব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD